মুলাদী প্রতিনিধিঃ
আজ ০৬ জুলাই ২০২১ইং রোজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার মোট ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। যা এই উপজেলায় এক দিনে সর্বোচ্চ আক্রান্ত। তবে আজ সারাদেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে । আজ দেশে সর্বমোট ১১৫২৫ জন করোনয় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৬৩ জন ।
এ পর্যন্ত এই উপজেলায় সর্বমোট ২৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন ।
জরুরী প্রয়োজনে আইইডিসিআর এর করোনা কন্ট্রোল রুম (০১৭০০৭০৫৭৩৭) অথবা হটলাইন নম্বরে (০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৪৪৩৩৩২২২, ০১৫৫০০৬৪৯০১–০৫) যোগাযোগ করা যাবে। এ ছাড়া করোনাসংক্রান্ত তথ্য জানতে বা সহযোগিতা পেতে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং ৩৩৩ নম্বরে ফোন করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন