সাহেবেরচর লঞ্চ ঘাট বাজারে আল খিদমাহ্ হাসপাতালের শুভ উদ্বোধন

আজ ১০ ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় সাহেবেরচর লঞ্চ ঘাট বাজারে আল- খিদমাহ্ হাসপাতাল এবং হোসনাবাদ ডায়াগনষ্টিক  সেন্টারের  শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

আল খিদমাহ্ হাসপাতালের শুভ উদ্বোধন

আল খিদমাহ্ হাসপাতাল হোসনাবাদ

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারিছুর রহমান ( মাননীয় মেয়র, গৌরনদী পৌরসভা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গৌরনদী উপজেলা  ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত জাপান ( চেয়ারম্যান ২নং নাজিরপুর পরিষদ মুলাদী বরিশাল ), জনাব মেজবা উদ্দিন আকন ( বাংলাদেশ আওয়ামী লীগ শরিকাল ইউনিয়ন গৌরনদী বরিশাল ), ডাঃ সায়্যিদ মোঃ আমরুল্লাহ ( উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, গৌরনদী, বরিশাল ), জনাব মোঃ ফারুক হোসেন মোল্লা ( চেয়ারম্যান ৭নং শরিকল পাইলট ইউনিয়ন পরিষদ, গৌরনদী, বরিশাল ) জনাব মোঃ আব্দুল মান্নান মৃধা ( সাবেক চেয়ারম্যান, ৭নং শরিকল পাইলট ইউনিয়ন পরিষদ, গৌরনদী, বরিশাল ) জনাব মোঃ আব্দুর রব হাওলাদার ( চেয়ারম্যান, ৬নং বাটাজোর ইউনিয়ন পরিষদ, গৌরনদী, বরিশাল)  জনাব গোলাম হাফিজ মৃধা ( চেয়ারম্যান, ৫নং নলচিড়া ইউনিয়ন পরিষদ, গৌরনদী, বরিশাল ) , জনাব মোঃ আব্দুল ওহাব সিকদার ( সভাপতি গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন ) জনাব মোঃ হেদায়েত উল্লা ( বিশিষ্ট সমাজসেবক গৌরনদী, বরিশাল ), জনাব মোঃ কালাম মাতুব্বর ( সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, সরিকল, গৌরনদী ও সাধারণ সম্পাদক সাহেবের চর লঞ্চ ঘাট বাজার কমিটি ) ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ডাঃ মোঃ আনোয়ার হোসেন আকন ( চেয়ারম্যান আল খিদমাহ হাসপাতাল ও সভাপতি, সাহেবেরচর লঞ্চ ঘাট বাজার, হোসনাবাদ, গৌরনদী, বরিশাল )

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শরিকল ইউনিয়নের চেয়ারম্যান, নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ও অন্যান্য সদস্যবৃদ।

প্রধান অতিথি তার বক্তব্যে এই হাসপাতালে ভবিষ্যৎ দিক নির্দেশনা, উন্নতির কথা, বর্তমান সময়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভূমিকা ও গুরুত্বপূর্ণ কথা বলেন । এই হাসপাতাল যাতে সততার সহিত চিকিৎসা সেবা প্রদান করে সেদিক লক্ষ্য রাখতে বলেছেন। গবির দুঃখি দের বিনামূল্যে সেবা প্রদান করা ও চিকিৎসার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে লক্ষ রাখতে বলেছেন । পরে  আল- খিদমাহ্ হাসপাতাল এবং হোসনাবাদ ডায়াগনষ্টিক  সেন্টারের  শুভ উদ্বোধন ঘোষণা করেন । তাছাড়া অন্যান্য অতিথিরাও বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন । পরে অনুষ্ঠানে সভাপতি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

পরিশেষে প্রধান অতিথি গৌরনদী পৌরসভার বার বার নির্বাচিত মেয়র জনাব হারিছুর রহমান নিজে দোয়া ও মোনাজাত করে সম্পূর্ণ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার প্রদর্শন করেন  । পরবর্তীতে অনুষ্ঠান আয়োজন কমিটি খাবারের আয়োজন করেন ‌। 

0/একটি মন্তব্য করুন/Comments