আইএমইআই (IMEI) এর পূর্নরূপ হলো (International Mobile Equipment Identity) বাংলায় একে বলে আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম পরিচয়। প্রতিটি মোবাইলের জন্য ভিন্ন ভিন্ন সংখ্যা সূচক নম্বর থাকে। এ কারনে প্রতিটি ফোনের IMEI কোড একটা থেকে অন্যটি ভিন্ন হয়ে থাকে।
IMEI এর কাজ
IMEI হলো একটি মোবাইলের সম্পূর্ণ পরিচয়। মোবাইল ফোন হারিয়ে গেলে এই IMEI কোড ট্রাকিং এর মাধ্যমে ফোনটি খুজে পাওয়া সম্ভব। এজন্য অবশ্যই আপনার ফোনের IMEI কোড জানতে হবে।
অনেক জাল ফোন থাকে যা ফেট IMEI কোড ব্যবহার করে। এসব ফোন ক্রয়ের ফলে গ্রাহক অনেক সময় সমস্যায় পড়ে। তাই আপনার ফোনের IMEI নম্বর সক্রিয় আছে কিনা তা জানতে এখানে ক্লিক করুন। মোবাইল ফোন কেনার আগে অবশ্যই IMEI নম্বর চেক করে নিবেন সক্রিয় আছে কিনা। অনেক ফোন রয়েছে যা ক্রয়ের আগে IMEI ভেরিফাই করার অপশন থাকে। তাই ফোন ক্রয়ের সময় IMEI ভেরিফাই করে নিবেন।
IMEI নম্বর বের করার নিয়ম
মোবাইলের IMEI নম্বর বের করার বেশ কিছু নিয়ম রয়েছে। এগুলোর ব্যবহার করে আপনার ফোনের IMEI নম্বর বের করতে পারবেন। এজন্য আজ দুইটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো।
১. সকল ফোনের ক্ষেত্রে প্রযোজ্য
প্রথমেই আপনকে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে এরপর টাইপ করুন *#06# । এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনি আপনার ফোনের IMEI নম্বরটি দেখতে পারবেন।
২. স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য
অজন্য প্রথমে স্মার্টফোনের Setting অপশনে প্রবেশ করতে হবে। এরপর About phone অপশনে প্রবেশ করুন। About phone অপশনে আপনার ফোনের IMEI নম্বর সহ যাবতীয় তথ্য দেখতে পারবেন। একই পদ্ধতিতে আইওএস বা আইফোনের IMEI নম্বর বের করতে পারবেন।
এই দুটি পদ্ধতি ছাড়া অনেক IMEI Checker নামে অনেক এপস রয়েছে যা গুগল প্লে স্টোর এবং এপস স্টেরে পেয়ে যাবেন। এগুলা ব্যবহার করে ফোনের IMEI নম্বর বের করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন