মুলাদীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০৮ জন প্রার্থী

১১ই এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত আসন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থীরা টাকা দাখিল করেন ।


গতকাল অর্থাৎ ১৮ই মার্চ ১ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের টাকা দাখিলের শেষ দিন ছিলো। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ পদে বিভিন্ন প্রার্থীরা টাকা দাখিল সম্পূর্ণ করেন ।       

মুলাদী উপজেলার ০৬ টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ই এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে । তাই সকল প্রার্থীরা গতকাল পর্যন্ত টাকা দাখিল করেন। গতকাল সারাদিন মুলাদীতে টাকা দাখিলের জন্য জনসাধারনের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। 

মুলাদী উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে মোট টাকা দাখিলকারীর মোট সংখ্যা ৩০৮ জন পদপ্রার্থী।

• ২নং নাজিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন। 

• ৩নং সফিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন। 

• ৪নং গাছুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন। 

• ৫নং চরকালেখান ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন।

• ৬নং মুলাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন।

• ৭নং কাজিরচর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন।

উক্ত সকল প্রার্থীরা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত টাকা দাখিল করেছেন। 

আজ ১৯ই মার্চ সকল প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করা হবে। যারা যারা টাকা দাখিল করেছেন আজ সেই সকল প্রার্থীদের মুলাদী নির্বাচন অফিসে আসতে হবে । মুলাদী নির্বাচন অফিসার সকল প্রার্থীদের যাচাই-বাছাই করে তাদের আগামী ১১ই এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দিবেন । যদি কোনো প্রার্থীর নামে মামলা, ব্যাংক ঋণ বা অন্য অন্য কোনো সমস্যা থাকে তাহলে তাকে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না ‌। আজ সকল প্রার্থী যাচাই-বাছাই করে উপজেলা নির্বাচন অফিসার নির্বাচনে অংশ নিতে পারবে যারা তাদের নাম ঘোষণা করবেন ।

0/একটি মন্তব্য করুন/Comments