মুলাদীর নাজিরপুরে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপন করেন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসমূহ ও এলাকাবাসী।
গতকাল অর্থাৎ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস । সারাবিশ্বে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে থাকার মধ্য দিয়েও মুলাদীর নাজিরপুরে এক ভিন্ন ভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয় । সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি ও সকল নিময় মেনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
খুব সকালে জাতীয় পতাকা ও মুজিব শতবর্ষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজনের । তারা সকল বীর শহীদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
মুলাদীর নাজিরপুরে নাজিরপুর ইউনাইটেড কলেজ এ সকালে পতাকা উত্তোলন করা হয় এবং ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনাইটেড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শেখর চন্দ্র মিস্ত্রী এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। আরো উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা ।
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, চর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় । সকালে পতাকা উত্তোলনের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । একসময় উপস্থিত ছিলেন প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং গভর্নিং বডির সভাপতি ও সদস্য বৃন্দ ।
তাছাড়া এই মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা ৫০ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নাজিরপুরের প্রতিটি শ্রেনী পেশার মানুষ ভিন্ন ভিন্ন ভাবে উদযাপন করতে ।
গতকাল সকাল ৯ ঘটিকার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুল্লাহ ভূঁইয়া এনামুল এবং সতন্ত্র প্রার্থী মজিবুর রহমান শরীফ সহ সকল এলাকা বাসীকে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা ও র্যালি এবং আলোচনা সভা করেন ।
তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বাদল খাঁন ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি পথ সভা করেন ।
আমরা ৩০ লাখ শহিদের জীবন ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারিয়ে এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা এক দিনে আসেনি। দীর্ঘ ৯ মাস বহু জীবনের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি । আজ অর্থাৎ ২৬শে মার্চ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়েছে । যাদের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই ।

একটি মন্তব্য পোস্ট করুন