প্রায় এক বছর ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবার খোলার সম্ভাবনা রয়েছে। পূর্বের ঘোষণায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০শে মার্চ দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
গত রোববার (১৪ই মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয় যে আগামী ৩০শে মার্চ খুলবে শিক্ষা প্রতিষ্ঠান।
তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল অর্থাৎ ১৫ই মার্চ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বৈঠক শেষে তিনি বলেন-
করোনা সংক্রমণের হার বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে ।
দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খােলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবসে এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবসে পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন ।
তবে এ ব্যাপারে নির্দেশনাগুলো হলো- স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেয়ার বিষয়টি আগামী ৩০ মার্চের আগেই সম্পন্ন করতে হবে। কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তাও ৩০ মার্চের আগে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, প্রযােজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদফদতরকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, গত ২৭ই ফেব্রুয়ারি ২০২১ইং মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ৩০শে মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি।
মাননীয় শিক্ষামন্ত্রী জানান, প্রথম দিকে সপ্তাহে ছয়দিন ক্লাস করবে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং নবম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করবে সপ্তাহে দুই দিন। বাকি শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে এসে পড়া নিয়ে বাড়ি যাবে।
এদিকে করোনা ভাইরাসের জন্য এক বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাপক আকারে ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের । করোনা ভাইরাসের মতো ভয়াবহ মহামারির জন্য পিএসসি, জেএসসি, এইচএসসি পরীক্ষার অটোপাশের ঘোষণা করতে বাধ্য হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।

একটি মন্তব্য পোস্ট করুন