স্কাউটিংয়ে উডব্যাজ অর্জন করলেন বি.এম শহীদুল ইসলাম

গতকাল অর্থাৎ ১১ই এপ্রিল ২০২১ইং রোজ রবিবার, রোভার স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট প্রেরণ সম্পার্কীয় একটি চিঠিতে উল্লেখ করা হয় বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের নিম্নবর্ণিত ৫১ (একান্ন) জন রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন করেছেন। 

সেই চিঠির তথ্য অনুযায়ী, স্কাউটিংয়ে উডব্যাজ এওয়ার্ড অর্জন করলেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ-এর রোভার স্কাউট লিডার এবং অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব বি.এম শহীদুল ইসলাম।

বি.এম শহীদুল ইসলাম ছাত্র জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর নৌ শাখার (নেভাল উইং) এর একজন চৌকস ক্যাডেট ছিলেন। পরবর্তীতে তিনি কলেজ এ যোগদান করেন। তারপর তিনি ২০১৫ সাল থেকে রোভার স্কাউট লিডার হিসেবে নাজিরপুর ইউনাইটেড কলেজে দায়িত্ব পালন করছেন , যার ফলশ্রুতিতে , তিনি ২০১৮ সালে উপজেলায় শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হন , তার আগে তিনি ২০১৭ সালে উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ২০১৮ সালে আঞ্চলিক রোভার মুট গাজীপুরে অংশগ্রহণ করেছিলেন।

বি.এম শহীদুল ইসলাম তার স্কাউটিং জীবনে বেসিক কোর্স, এডভান্সড কোর্স, স্কিল কোর্স সহ স্কাউটিং এর ওপর বেশ কিছু প্রশিক্ষণ গ্রহন করছেন। যা তাকে দিনে দিনে উচ্চমর্যাদার পৌঁছাতে সাহায্য করে।

তিনি স্কাউটিং এর পাশাপাশি বর্তমানে একজন গবেষক হিসেবে রাখাইন নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ যাচ্ছেন।

এই উডব্যাজ অর্জনের ফলে তিনি আরো দক্ষতার সাথে রোভার স্কাউট ইউনিট পরিচালনা করতে সক্ষম হবে বলে আশাবাদী বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ বিভাগ।

উডব্যাজ এওয়ার্ড হলো স্কাউটিং এর পিএইচডি খ্যাত একটা ডিগ্রি। যা কয়েকটি স্তরের প্রশিক্ষণ গ্রহণ ও স্কাউটিং এর নিদিষ্ট কার্যক্রম সম্পন্ন করার পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর মঞ্জুর করে। এই উডব্যাজ এওয়ার্ড অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিং এর জাতীয় ও আন্তর্জাতিক প্রায় সকল কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

তিনি বলেন, আমি বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দফতর থেকে উড ব্যাজের জন্য মনোনীত হয়েছি। মাননীয় জেলা প্রশাসক (ডিসি) এবং বরিশাল জেলা রোভার স্কাউটের সভাপতি, বরিশাল জেলা রোভারের মাননীয় কমিশনার প্রিন্সিপাল এস এম এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া তিনি তাইজুল ইসলাম স্যার, বরিশাল জেলা রোভারের সম্পাদক প্রফেসর মোঃ নজরুল ইসলাম স্যার এবং বরিশাল জেলা রোভারের সকল সদস্য প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি আরোও বলেন স্কাউটিংয়ের কাজে আমার জড়িত হওয়া এবং সামগ্রিক সহযোগিতার জন্য আমার প্রতি আজীবন কৃতজ্ঞতা। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) , নাজিরপুর ইউনাইটেড কলেজ-এর গভর্নিং বডির মাননীয় সভাপতি, জনাব মোঃ এমদাদুল হক স্যার, কলেজের অধ্যক্ষ জনাব শেখর চন্দ্র মিস্ত্রি এবং আমার সহকর্মীরা সহ সকল রোভার স্কাউট সদস্যদের প্রতি আন্তরিক ভালবাসাৎও চির কৃতজ্ঞ।

0/একটি মন্তব্য করুন/Comments