বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর ইউনাইটেড কলেজ অবস্থিত। এটি মুলাদী নাজিরপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে এই কলেজের উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
গতকাল অর্থাৎ ০৫ই এপ্রিল ২০২১ইং রোজ সোমবার সকাল দিকে নাজিরপুর ইউনাইটেড কলেজের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। দীর্ঘ দিন ধরে করোনা মহামারীর কারনে কলেজ বন্ধ থাকার জন্য নাজিরপুর ইউনাইটেড কলেজে এর নিরাপত্তার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা পদ্ধতি হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। অত্র কলেজ এর গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক মহোদয়সহ কলেজ সংশ্লিষ্ট সকলের প্রত্যাশার আরেক ধাপ পূরণ হলো।
নাজিরপুর ইউনাইটেড কলেজ গেট হতে শুরু করে কলেজ ক্যাম্পাস হয়ে সম্পূর্ণ কলেজটি সিসি ক্যামেরা ধারা আত্ততাভুক্ত করা হয়েছে। নাজিরপুর ইউনাইটেড কলেজ এ সর্বমোট ৯টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে নাজিরপুর ইউনাইটেড কলেজ এর সব কিছু মনিটর করা হয়। সিসি ক্যামেরা স্থাপন করার পর ২৪ ঘন্টা মনিটরসহ সকল বিষয় কন্ট্রোল করার ব্যবস্থা করা হয়েছে। এতে কলেজের ঘটে যাওয়া সকল বিষয় ভিডিওচিত্রের মাধ্যমে দেখা যাবে ।
এর উন্নয়নের ফলে এই কলেজের উন্নয়নের ধারাবাহিকতা আরেক ধাপ এগিয়ে গেল। তবে এই ক্যামেরা স্থাপন করার কারণে নাজিরপুর ইউনিয়ন কলেজের সম্মানিত গভর্নিং বডির সদস্য বৃন্দ, অএ কলেজের শিক্ষিক-শিক্ষিকা বৃন্দ, কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সকলের মনে আনন্দ দেখা গেছে। মাদকমুক্ত সমাজ গড়তে, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে, শান্তি শৃঙ্খলা সমাজ গড়তে এই সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান নাজিরপুর ইউনাইটেড কলেজ এর গভর্নিং বডির সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং নাজিরপুর গ্রামের রূপকার ও এই গ্রামেই কৃতি সন্তান জনাব এমদাদুল হক স্যার, তিনি ধীরে ধীরে নাজিরপুর ইউনাইটেড কলেজকে উন্নিতর লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। নাজিরপুর ইউনাইটেড কলেজ এর উন্নয়নের পাশাপাশি এই গ্রামের উন্নয়নেও তিনি ব্যাপক আকারে ভূমিকা পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন