করোনা ভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এছাড়া আরও ৩৭ ইউপির ভোট স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্থগিত করা হয়েছে ৯টি পৌরসভার ভোটও।
আজ ১০ই জুন ২০২১ইং রোজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
• স্থগিত হওয়া ১৬৩টি ইউনিয়ন পরিষদের লিস্ট
তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগের ১১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু বিভাগটিতে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় সেখানে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।
তবে এর আগে, গত ২ জুন স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এছাড়া ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে বলেও ওইদিন জানিয়েছিলেন ইসি সচিব।

একটি মন্তব্য পোস্ট করুন