বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে লুডু খেলার কারণে এক যুবকের মোবাইল আটক করেছে উপজেলা পুলিশ কর্মকর্তা।
আজ ১১ই জুন ২০২১ইং রোজ শুক্রবার বেলা ১১:৪৫ মিনিটের দিকে মুলাদী উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কিছু যুবক মিলে মোবাইলে লুডু গেম খেলতে ছিল। রাস্তা দিয়ে হঠাৎ পুলিশ কর্মকর্তা যাওয়ার সময় লুডু গেম খেলতে দেখে মোঃ ফেরদাউস সিকদার (১৭) নামে এক যুবকের মোবাইল আটক করেছে পুলিশ কর্মকর্তা। জানা গেছে পুলিশ কর্মকর্তার নাম মোঃ ইব্রাহিম। তিনি সাথে সাথে ঐ যুবকের মোবাইলটি মুলাদী থানায় নিয়ে গেছেন।
ঘটনাসূত্রে জানা গেছে , তারা সকলে বন্ধু ছিলো এবং কোনো রকম টাকা বাজি রেখে লুডু গেম খেলিনি ।

একটি মন্তব্য পোস্ট করুন