গতকাল মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে লিজেন্ড অফ নাজিরপুর ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো।
গতকাল এক জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে । টুর্নামেন্টে সর্বমোট ৪টি দল ছিল । তবে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নীল দল ও লাল দল । শক্তিশালী দুই দলের মধ্যে জমজমাট খেলা হয় । যার ফলশ্রুতিতে দেখা যায় সম্পূর্ণ সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময় খেলা হলেও নিশ্চিত হয়নি চ্যাম্পিয়ন দল। পরবর্তীতে পেনাল্টি অনুষ্ঠিত হয়। তখন নীল দল ৪-২ গোলে পরাজিত করে লাল দলকে। তাই এই টুর্নামেন্টের এবারের চ্যাম্পিয়ন হন নীল দল আর রানার্স আপ লাল দল।
উক্ত টুর্নামেন্টের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ স্বপন ম্যান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলকিপার নির্বাচিত হন মোঃ সিয়াম। টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরষ্কার অর্জন করলেন মোঃ রাজু। উক্ত ফাইনাল খেলা পরিচালনার দায়িত্ব পালন করছেন মোঃ টিপু।
উক্ত খেলায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাশেদ খান মিলন । আরো উপস্থিত ছিলেন লিজেন্ড অফ নাজিরপুর ক্লাবের সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন