বরিশাল জেলার মুলাদীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুলাদী শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১০ই এপ্রিল ২০২১ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে এই কর্মসূচি পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সংগঠনটি।
এই মানববন্ধন মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চত্বর মহাসড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার মুলাদী উপজেলা শাখার সভাপতি এম মাহামুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যেহেতু করোনা সমস্যা থেকে এখনো উত্তরণের কোনো সম্ভাবনা নেই,তাই স্বাস্থ্য সুরক্ষা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হউক। দেশে করোনাও থাকবে, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানও এগিয়ে নিয়ে যেতে হবে। তাই যথাযথ স্বাস্থবিধি মেনে করোনাকে মোকাবেলার মাধ্যমেই আমাদের সামনের দিকে এগুতে হবে। কোনোভাবেই থেমে থাকা চলবে না।
সুতরাং অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা সেক্রেটারি , ইসলামী আন্দোলন বাংলাদেশ উপাধ্যক্ষ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক , ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেএম শরিয়তুল্লাহ ইসলামী শাসনতন্ত্র । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম। তাছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুলাদী উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং অন্যান্য সদস্য বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন