বরিশালের মুলাদী থানা অফিসার ইনচার্জের পিতার মৃত্যু

বরিশাল জেলার মুলাদী থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের পিতা মোঃ অলিউর রহমান ঢাকা ল্যাব এইড হাসপতালে ২৩ জুন বুধবার বেলা ২.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিউন। তার বয়স ৭৫ বছর । 


তার মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ জানিয়েছে মুলাদী বাবুগঞ্জের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু (এম ,পি) , বরিশালের মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু খাঁন , মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নুর মোহম্মাদ হোসাইনী , মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল , সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি আঃ ছত্তার খাঁন , মুলাদী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী , মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ খাঁন , সাধারণ সম্পাদক কাউন্সিলর আরিফ সরদার , প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ সিরাজ মোল্লা, মুলাদী উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক মতবাদ প্রতিনিধি মেহেদী হাসান, মুলাদী থানার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান , নাজিরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু হাসনাত জাপান , সদ্য নির্বাচিত নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খাঁন , চরকালেখাঁন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিরাজ সরদার , মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি , গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন , বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

মরহুমের বাড়ী ভোলা সদরের রতনপুর গ্রামে। মৃত্যুকালে তিনি দুই ছেলে চার কন্যাসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

0/একটি মন্তব্য করুন/Comments