বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু'তে অভিনয় এর জন্য এক টাকা সম্মানী নিয়েছেন আরিফিন শুভ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু তে অভিনয় করার জন্য মাত্র এক টাকা সম্মানী নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

আরিফিন শুভ বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তাঁর চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। 

সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যা–ই হোক, আমি নেব না। এ–ও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করব—ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব, নিয়েছি।’

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরিফিন শুভ। তার আগে পাঁচ দফা অডিশন হয়। দুবার ভারতে, তিনবার বাংলাদেশে। আনুষ্ঠানিকভাবে তাঁকে চূড়ান্ত করার দিন শুভর কাছে জানতে চাওয়া হয়, কোনো শর্ত আছে?

জাভেদ আখতার ও আরিফিন শুভইনস্টাগ্রাম এ প্রসঙ্গে শুভ বলেন, ‘বললাম, শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’ কেন? জবাব শুনে তাঁরা মুগ্ধ। পরিচালক শ্যাম বেনেগালের কাছে তাঁর উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’। শুভ মনে করেন, এটা তাঁর জীবনের অন্য রকম এক স্বীকৃতি। শুভ বলেন, ‘তাঁরা কিন্তু আমার শর্তে সঙ্গে সঙ্গে রাজি হননি। আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’


0/একটি মন্তব্য করুন/Comments