জিন্নাত হাসান,ডেস্ক রিপোর্টারঃ
ঢাকা থেকে বরিশালগামী লঞ্চের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় মানছেন না কোনো স্বাস্থ্য বিধি। তবে লঞ্চ কতৃপক্ষ স্বাস্থ্যবিধি না মেনেই অতিরিক্ত যাত্রী লঞ্চে উঠাচ্ছেন কিন্তু লঞ্চ ভাড়া দ্বিগুণ করা হয়েছে। তবে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠচ্ছেন।
কোনোরূপ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে রাজধানী ঢাকার নদী বন্দর থেকে চলছে দক্ষিণাঞ্চলের সব কটি লঞ্চ।
অধিকাংশ লঞ্চে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। যাত্রীর তুলনায় ডেকের পরিমাণ কম হওয়ায় বাধ্য হয়েই এসব লঞ্চে করে বাড়ি ছুটতে হচ্ছে কর্মজীবী মানুষকে। এ নিয়ে নদী বন্দর কর্তৃপক্ষের কোনও তৎপরতা দেখা যায়নি। তবে মাঝে মাঝে পল্টন এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাইকিং করতে দেখা গেলেও তা কোনও লঞ্চ কর্তৃপক্ষ মানছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃকপক্ষ (বিআইডব্লিউটিএ) কতৃপক্ষ জানায়, ‘স্বাস্থ্যবিধি নিশ্চয়তায় যাত্রীদের বারবার সতর্ক করা হচ্ছে। টার্মিনালের পল্টুন বড় করা হয়েছে। আমাদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। লঞ্চ টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা যাত্রীদের বারবার মাস্ক পরার কথা বলছেন। এছাড়া যাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় আইন শৃঙ্খলাবাহিনী-নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা-কর্মচারীরা এখানে উপস্থিত আছেন।’
এত স্বাস্থ্য বিধি নিয়মের ব্যবস্থা করার পরও লঞ্চ কতৃপক্ষ বিধি নিষেধ না মেনে যাত্রী তুলছেন আর সাধারণ মানুষও স্বাস্থ্য বিধি না মেনেই লঞ্চে উঠচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন