পাপ কর না | শ্রী বিপ্লব জলদাস

কবিতা লিখেছেন শ্রী বিপ্লব জলদাস। ঠিকানা : পূর্ব গোমদন্ডী, বোয়ালখালী, চট্টগ্রাম।

পাপ কর না

শ্রী বিপ্লব জলদাস


ওহে মানুষ এ কী করছো ?

তোমার কি নাই হুঁশ,

পাপকে কেন ভয় কর না

পাপকি তোমার অথৈ চেনা।

পাপ কর না পাপ কর না

তাঁর ছেয়ে বরং ওসব ছেড়ে

নিত্যি কর ধ্যান সাধনা।

তাঁর ইশারাই তাঁর পড়শে

তাঁর সুবাসে তাঁর হরশে

সকল পাপের মুক্তি মিলে,

ভক্তি দিয়ে করলে সাধন

লুপ্ত হবে পাপের বাঁধন।

কমে যাবে সকল দুঃখ

থাকবে না আর যন্ত্রণা,

পাপ যে তোমায় সাজা দেবে

তখন কি আর মজা পাবে ?

সে যে কত বৃহৎ ভয়ঙ্কর

তাঁর পিতা যে শংকর,

ফাঁকি দিলেও সবার পরে

নিজেকে দিবে কেমন করে?

যে বিরাজে হৃদ মাজারে

তারে ফাঁকি দেওয়া যায় কি না,

পাপ কর না পাপ কর না

তাঁর ছেয়ে বরং ওসব ছেড়ে

নিত্যি কর ধ্যান সাধনা।

0/একটি মন্তব্য করুন/Comments