![]() |
| ছবি: টিকটক, লাইকি |
ডেস্ক রিপোর্ট:
গ্রাম কিংবা শহরে প্রাযুক্তিক চাহিদা মেটাতে ইন্টারনেট চলে গেছে মানুষের ঘরে ঘরে,
ডিজিটাল এই যুগে ইন্টারনেট এর ব্যাবহার জানেন সকলেই, শুধু ফেসবুক নয় এর পাশাপাশি ব্যাবহার হচ্ছে টিকটক/লাইকি এর মত এ্যাপ।
ছেলে মেয়ে কিংবা সেলিব্রেটি ও সিমাবদ্ধ নয়, সবাই ইচ্ছে করলে ব্যাবহার করতে পারে এই এ্যাপ্স। নাটক বিনোদন এর কথা বলে এক প্রকার নাটকিয় অভিনব কৌশল ব্যাবহার করে, নাটক কিংবা সিনেমায় চান্সের অফার চলে আশে অনেকের কাছে।
ছেলেদের থেকে নেওয়া হয় প্রচুর অর্থ এবং মেয়েদের থেকেও নেওয়া হয় অর্থ আর চাওয়া হয় শারিরিক সম্পর্ক, নানান উপায়ে প্রলোভন দেখিয়ে ব্রেইন ওয়াশ করে দেয় এই চক্র, চাওয়া হয় গোপন ভিডিও কিংবা পারসোনাল ছবি আবার ভিক্টিম তাদের কথায় অতি উৎসাহী হলে চাওয়া হয় শারিরিক সম্পর্ক।
ধরুন তাদের সকল চাহিদা পুরন করলেন নায়িকা হওয়ার জন্য এবার আপনার জবাবের সময় আপনি তাদের কাছে বললেন '' আপনাদের সকল কিছুই তো সম্পন্ন হলো,এখন আমি কিভাবে নায়িকা হতে পারি?''
এবার আর তাদের সময় নেই শুরু হলো ''ব্লেক মেইল/হ্যারেজমেন্ট '' নায়িকা হওয়ার জন্য নিজের ব্যাক্তিগত ছবি দিলেন তা দিয়েই এই চক্রের প্রথম ধাপ শুরু হলো : ব্ল্যাকমেইল। '' এত অর্থ না দিলে আপনার এইসব ছবি চলে যাবে সোশ্যাল মিডিয়ায় কি ভয় পেয়ে গেলেন তো? এটাতো মাত্র প্রথম ধাপ এই প্রথম ধাপ পার হলেই ভাববেন না আপনি চিন্তা মুক্ত তারপর যা শুরু হবে তা হবে এক : ভয়ানক অধ্যায় যা দিয়ে একজন মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়ে ধংসের দিকে নিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন