গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে মারুফ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রণ শেষে ফেরার পথে নগরীর দামপাড়ায় মলম পার্টির শিকার হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা স্মার্ট ফোন ও মানিব্যাগ হাতিয়ে নেয় চক্রটি। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। এসময় সেখানে উপস্থিত থাকা চবি সাংবাদিকতা বিভাগের ছাত্র আসাদের বিষয়টি দৃষ্টিগোচর হয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রচারিত পোস্টার থেকে তথ্য নিয়ে বিষয়টি তিনি পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেন। দ্রুততম সময়ের ভেতরে পরিষদের নেতৃবৃন্দ সেখানে প্রতিনিধি প্রেরণ করেন এবং ব্যাগে থাকা কাগজপত্র পর্যবেক্ষণ করে মারুফের পরিচয় নিশ্চিত করেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে পরিষদের তত্বাবধানে মারুফের চিকিৎসা চলমান।
একটি মন্তব্য পোস্ট করুন