আসন্ন ১ম ধাপের ৩৭১ টি ইউনিয়ন পরিষদ এবং ১১ টি পৌরসভায় ১১ই এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ৩৭১টি ইউপি সহ সকল নির্বাচন স্থগিত করেছে। ঐ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন তবে সেই নির্বাচন ও স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
আজ অর্থাৎ ১ এপ্রিল ২০২১ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশন-এর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানায়। অতিরিক্ত সচিব বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। দিনে দিনে করোনার পরিস্থিতি বেড়ে যাওয়ায় মূলত এ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। এই সকল নির্বাচন যে পর্যায়ে থেকে স্থগিত করা হয়েছে, পরবর্তীতে সেখান থেকেই শুরু হবে নির্বাচন।
করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ২৯শে মার্চ রোজ সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নরুল হুদার সভাপতিত্বে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ১৮টি নির্দেশনার ঘোষণা করেন যার যার পরেই এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ দিনের জরুরি বৈঠকে বলেন আগামী ১ এপ্রিল অর্থাৎ আজকে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে স্থগিত হয়েছে যার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এদিকে দেশের করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে গেছে। সকল রেকর্ড ছাড়িয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও আজ স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তবে, গত বছরও করোনার কারণে বেশ কিছু নির্বাচন স্থগিত করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচনে স্থগিত করেছেন ইসি।

একটি মন্তব্য পোস্ট করুন