বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ
স্মার্টফোন ব্যবহার করেছেন কিন্তু বিজ্ঞাপন দেখতে হয়নি এরকম উদাহরণ বিরল। স্মার্টফোন থেকে কোন সফটোওয়্যার বা ওয়েবসাইট ভিজিট করলে প্রায় সময়ই আমাদের বিজ্ঞাপন দেখতে হয়। এই বিজ্ঞাপন গুলো হতে পারে কোন কোম্পানির প্রচারণা, কোন খবর অথবা কোন পন্যের বিজ্ঞাপন। বাঙ্গালীর বিজ্ঞাপন দেখতে অনেকটা অভ্যস্ত কারন বাংলাদেশে মানুষ টেলিভিশন দেখার সময় তাদের অনেক সময় বিজ্ঞাপন দেখতে হয়। এ থেকে বাঙ্গালীর বিজ্ঞাপন দেখতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু স্মার্টফোনে আসা বিজ্ঞাপনগুলো বন্ধের উপায় আছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনের বিজ্ঞাপন বন্ধের জন্য কিছু উপায় ফলো করতে হবে।
প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে গুগল (Google) নামক অপশন খুজে বের করতে হবে। সেটিংসের নিচের দিকে এই অপশনটি পাবেন। এরপর গুগলে প্রবেশ করুন। তারপর এডস (Ads) এ ক্লিক করুন। Out put of Ads Personalisation অপশনটি অন করে দিন। এরপর Reset Advertising ID তে ক্লিক করে এডস আইডি রিসেট করুন। এরফলে অনেকটা বিরক্তকর বিজ্ঞাপন থেকে মুক্তি পাবেন।
এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করর সময় বিজ্ঞাপন বন্ধের জন্য বিভিন্ন এডস ব্লোক ব্রাউজার ব্যবহার করতে পারেন। কিছু এডস ব্লোক ব্রাউজার হলোঃ Via Browser, Opera Browser, Uc Browser, Kiwi Browser ইত্যাদি।
এভাবেই স্মার্টফোনে আসা বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন