আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার কর্মী, রাজনীতিক নেতা , জনপ্রিয় সাংবাদিক এবং আইনজীবীদের ফোনের ওপর গোপনে নজরদারী করতে ইসরায়েলের একটি হ্যাকিং প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সরকারগুলোর কাছে একটি ফোন স্পাইওয়্যার সফটওয়্যার বিক্রি করেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে।
ইসরায়েলি কোম্পানি এনএসও (NSO) গ্রুপের এই স্পাইওয়্যার কিনেছে যেসব ক্রেতা তারা পঞ্চাশ হাজার ফোনের ওপর গোপন নজরদারি চালিয়েছে।
এই তালিকা এবং এর ওপর তদন্তের প্রতিবেদনটি সারা বিশ্বের কিছু প্রথম সারির গনমাধ্যমের হাতে তুলে দেয়া হয়েছে।
লন্ডনের দ্যা গার্ডিয়ানসহ ষোলটি সংবাদমাধ্যম একযোগে এই তদন্তের ফলাফল প্রকাশ করেছে।
ম্যালওয়্যারটি বিক্রি করেছে যে ইসরায়েলী প্রতিষ্ঠান সেটি এই অভিযোগ অস্বীকার করেছে।
তারা বলছে, মানবাধিকার রেকর্ড ভাল এমন দেশের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগের কাছে তারা এই সফটওয়্যার বিক্রি করেছে।
পোগাসাস নামে এই স্পাইওয়্যারটি সম্পর্কে ওয়াশিংটন পোস্ট, দ্যা গার্ডিয়ান, ল্য মোঁদ এবং আরও ১৪টি সংবাদমাধ্যমে বিস্তারিত প্রকাশিত হয়েছে।
ভারতের নিউজ পোর্টাল দ্য ওয়্যার এই হ্যাকিংয়ের তালিকায় সে দেশের অন্তত ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকার কর্মী, বিজ্ঞানীর নাম রয়েছে বলে জানিয়েছে।
তালিকায় এই পোর্টালের দু'জন প্রতিষ্ঠাতা সাংবাদিকের নামও রয়েছে বলে দ্য ওয়্যার জানাচ্ছে।
তবে এই তদন্তের সাথে জড়িত সংবাদমাধ্যমগুলো বলছে, বিশ্বের ৫০টি দেশে অন্তত ১০০০ জনের নাম তারা জানতে পেরেছে।
এদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, ব্যবসায়ী, অধিকার কর্মী এবং আরব দেশের বেশ রাজপরিবারের কয়েকজন সদস্য।
সিএনএন, আল জাজিরা এবং নিউইয়র্ক টাইমসসহ ১৮০ জনেরও বেশি সাংবাদিকের নাম এই তালিকায় রয়েছে।
এই অবৈধ নজরদারীরর ঘটনা বেশিরভাগ ঘটেছে মূলত ১০টি দেশে: ভারত, আজারবাইজান, বাহরাইন, হাংগেরি, কাজাখস্তান, মেক্সিকো, রোয়ান্ডা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
তদন্তের অংশ হিসেবে যখন এসব দেশের সাথে যোগাযোগ করা হয় তখন তাদের মুখপাত্ররা পেগাসাস ব্যবহার এবং অবৈধভাবে নজরদারী চালানোর কথা অস্বীকার করেন।
পেগাসাস ব্যবহার করে কোন্ কোন্ দেশে কাদের ফোন হ্যাক করা হয়েছে তার বিস্তারিত তালিকা আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা

একটি মন্তব্য পোস্ট করুন