রামারপোল আফিরউদ্দিন মেমোরিয়াল (এ.এম) উচ্চ বিদ্যালয়

জিন্নাত হাসানঃ

বরিশাল জেলার মুলাদী উপজেলায় ০২ নং নাজিরপুর ইউনিয়নে রামারপোল আফিরউদ্দিন মেমোরিয়াল (এ.এম) উচ্চ বিদ্যালয় অবস্থিত ।‌ এটি নাজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড অর্থাৎ রামারপোল গ্রামে অবস্থিত যা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় । রামারপোল আফিরউদ্দিন মেমোরিয়াল (এ.এম) উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবুল কাশেম (লাল মিয়া) মৃধা। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে । বিশাল আয়তনের মাঝে এই বিদ্যালয়টি অবস্থিত। এখানে রয়েছে একাডেমিক ভবনসহ , বিশাল খেলার মাঠ ও ফল ও ফুলের বাগান । বিদ্যালয়ের ভিতরে রয়েছে কম্পিউটার ও প্রজেক্টর,সুন্দর ক্লাসরুম,মাল্টিমিডিয়া ক্লাসরুম,বিজ্ঞান ল্যাব ও শিক্ষক মিলনায়তন । এখানে বিজ্ঞান,ব্যবসায় ও মানবিক শাখা চালু রয়েছে ।

এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আমিনুল ইসলাম। প্রতিবছর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং সকল ছাত্র-ছাত্রীদের প্রচেষ্ঠায় প্রতিবছর এই বিদ্যালয় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,১৭ই মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী,২৬শে মার্চ স্বাধীনতা দিবস,১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদযাপন করা হয়।

রামারপোল আফিরউদ্দিন মেমোরিয়াল (এ.এম) উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে অর্থাৎ এই বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই বিদ্যালয়ে সর্বমোট ৩'শ এর অধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন। এই বিদ্যালয় থেকে প্রতিবছর (৪৫-৫৫) জন শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় এবং (৫০-৬০) জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবনের পরবর্তী লক্ষ্যে এগিয়ে যায়।

বিদ্যালয়ের বর্তমানে এডহক কমিটি দায়িত্ব পালন করছেন । তবে তার পূর্বে টানা ৩য় বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে জনাব আকতার হোসেন লাবলু। তিনি এই বিদ্যালয়ে ২১/০৪/২০১২ হতে ১২/০৮/২০১৯ (পর পর ০৩ মেয়াদ) ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে নির্মাণ কৃত নতুন ভবনের কাজ ছাড়াও জনাব আকতার হোসেন লাবলু উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে যে সব কাজ করেছেনঃ-

১) প্রধান শিক্ষক সহ ৬টি নিয়োগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করেন।

২) উক্ত স্কুল প্রতিষ্ঠাতার প্রতি যথাযত সম্মানবোধ 

৩) নবায়ন (নিয়মিত)

৪) বিদ্যালয়ের পুরাতন ভবনের রং ও মেরামতের কাজ

৫) উক্ত বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন

৬) ক্লাশ রূমে বিদ্যুতায়ন করে ফ্যান/লাইট বসানো

৭) নিজস্ব অর্থায়নে বছরের শুরুতে ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস বিতরন । তাছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মেধাবী পরীক্ষাথীদের ফর্ম পূরণের অর্থ প্রদান।

৮) বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি ও পরীক্ষার ফলাফলের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করা । তাছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি অর্জনে সহযোগিতা।

৯) বিদ্যালয়ে প্রতিবছর বড় ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার উদ্যোগ গ্রহণ।

১০) ০২ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্কুলের একটি রুম টাইলসসহ তৈরি ও নতুন টয়লেট নির্মান

১১) বিদ্যালয়ের শিক্ষিকা/ছাত্রীদের নতুন নামাজের রুম তৈরি করা

১২) উক্ত স্কুলের চার তলা ফাউন্ডেশন সহ নতুন একাডেমিক ভবন নির্মানের অনুমতি ও ভবন নির্মাণ শুরু ।



0/একটি মন্তব্য করুন/Comments